শীতলকুচি, ১৭ ফেব্রুয়ারি : শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট শালবাড়ি চর এলাকার ২৬০ নম্বর বুথে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, নবনির্বাচিত বুথ কমিটির পদাধিকারীদের সংবর্ধনা এবং আগামী ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রস্তুতি বৈঠক। বুথ অবজারভারের দায়িত্ব পাওয়ার পর এই কর্মসূচির উদ্যোগ নেন আলতাফ হোসেন মিয়া।
জানা যায়, সংগঠনকে আরও মজবুত করা এবং বুথভিত্তিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বৈঠকে আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে কর্মীদের ভূমিকা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, দলীয় কর্মসূচি সফল করার কৌশলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নেতৃবৃন্দ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর বিশেষ জোর দেন।এদিন নবনির্বাচিত বুথ কমিটির সভাপতি, চেয়ারম্যান ও সহ সভাপতিকে মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়।
নির্বাচনের আগাম প্রস্তুতির পাশাপাশি সবাই আবির খেলায় মেতে ওঠেন, ফলে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। নেতৃবৃন্দ জানান, বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করে এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেই আগামী ২০২৬ সালের নির্বাচনে জয়লাভ করাই তাঁদের মূল লক্ষ্য।





