কোচবিহার, ২১ ফেব্রুয়ারিঃ রাজ্যে দরিদ্রদের জন্য যেখানে বাংলার বাড়ি প্রকল্প চলছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাড়ি পাচ্ছেন গৃহহীনরা। সেখানে রেলের উচ্ছেদ নোটিশে রাতের ঘুম উড়ে গেছে কোচবিহার শহরের স্টেশন লাগোয়া এলাকার বেশ কিছু পরিবারের। তাদের অভিযোগ,রেলের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে বসতি থেকে ঘর সরিয়ে নেওয়ার।
প্ল্যাটফর্ম সম্প্রসারণ হবে বলে ওই উদ্যোগ বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনই সমস্যায় পড়ে ৭টি পরিবার নিজেদের নতুন ঘর বানানোর জন্য, ওই এলাকার পেছনে থাকা একটি ভাগাড়ে মাটি ফেলে আস্তানা করতে গিয়েও বাধার মুখে পড়েছেন। তাতেই কোথায় কী ভাবে পরিবার নিয়ে থাকবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে ওই বাসিন্দাদের।
কোথায় যাব? প্রশ্ন করেছেন এক বাসিন্দা। তার কথায়, ৪০ বছর ধরে বসবাস করছেন। ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রত্যেকেই। এভাবে কেন সমস্যায় পড়তে হবে।





