আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পানীয় জল ও রাস্তার সমস্যা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ

Published on: March 13, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১৩ মার্চঃ পানীয় জল ও রাস্তার সমস্যা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। এদিন পথ অবরোধের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা কলেজ মোড় সংলগ্ন মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কে। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী।

দফায় দফায় বেশ কয়েকবার পুলিশের সাথে কথা হয় এলাকাবাসীদের তারপরও অবরোধে শামিল থাকেন এলাকাবাসীরা।যদিও পরবর্তীতে কাউন্সিলারের আশ্বাসে অবরোধ উঠিয়ে নেন তারা।অবরোধকারীরা জানান মাথাভাঙ্গা শহরের ৯ নং ওয়ার্ডে একটি রাস্তায় বেশ কয়েকদিন আগে জলের পাইপ লাইন করার জন্য মাটি খোঁড়া হয়েছিল।

 কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তা মেরামত করা হয়নি।শুধু তাই নয় জলের পাইপ ফেটে যাওয়ায় নোংরা জল পৌঁছাচ্ছে প্রতিটি বাড়িতে,যা পান করার জন্য একদম উপযোগী নয় এমনটাই অভিযোগ।সেইসাথে বারংবার কাউন্সিলরকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় এদিন তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।যদিও প্রায় ১ ঘন্টা পর অবরোধ উঠিয়ে নেয় এলাকাবাসীরা। এদিকে পথ অবরোধের জেরে রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে প্রচুর দুরপাল্লার গাড়ি পরবর্তীতে পুলিশ যানজট স্বাভাবিক করে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment