কোচবিহার, ২২ ফেব্রুয়ারি : এবার রুদ্রযজ্ঞের আয়োজন হয়েছে কোচবিহারে।১ লক্ষ ২৫ হাজার মাটির শিবলিঙ্গ নির্মাণ করে পুজোও। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওই উদ্যোগ নিয়েছেন।
কোচবিহার তো বটেই গোটা উত্তরবঙ্গে ওই পুজো, রুদ্র যজ্ঞের আয়োজন ঘিরে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কালে উত্তরবঙ্গে কোন জেলায় এমন আয়োজন প্রথম বলে মনে করছেন পন্ডিতদের অনেকে। ৯ মার্চ ওই রুদ্রযজ্ঞ হবে কোচবিহার শহরে।
অভিজিৎ দে ভৌমিক ইতিমধ্যে প্রস্তুতি খতিয়ে দেখছেন। শনিবার ওই পুজো উপলক্ষে ধব্জা স্থাপন করা হয়েছে।জানা গিয়েছে, কাশী সহ ভিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পন্ডিতরা অংশ নেবেন। স্টেশন মোড় এলাকায় সেই প্রস্তুতি এখন তুঙ্গে।





