আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, মিলনপল্লি থেকে তিন দুষ্কৃতী গ্রেফতার

Published on: December 12, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর: গভীর রাতে বড়সড় ডাকাতির ষড়যন্ত্র নস্যাৎ করে দিল শিলিগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতেই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মিলনপল্লি এলাকায় হানা দেয় অ্যান্টি-ক্রাইম উইং। সেখানে কমপক্ষে আটজন দুষ্কৃতী ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশ জানতে পারে।

পুলিশের জিপ হঠাৎ ঘটনাস্থলে ঢুকে পড়তেই আতঙ্কে ছুটে পালায় পাঁচ দুষ্কৃতী। তবে তিনজনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। গ্রেফতার হওয়া তিন দুষ্কৃতী হলেন, পলাশ মণ্ডল, বাসিন্দা শান্তিনগর, সুজিত লামা, বাসিন্দা ভাষা এলাকা, অজয় বর্মন, বাসিন্দা কয়লা ডিপো এলাকা।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুষ্পা চাকু, লোহার রড সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। প্রাথমিক অনুমান, কোনও বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বড় আকারের ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল। দ্রুত পুলিশি অভিযানে তা ভেস্তে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিনজন দীর্ঘদিন ধরেই দুষ্কৃতী চক্রের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া পাঁচ দুষ্কৃতীর খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ওই গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং। আদালতে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে বলে সূত্রের খবর।

ঘটনায় শিলিগুড়ি শহরে চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তিও তৈরি হয়েছে। দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় অপরাধ রুখতে সক্ষম হওয়ায় স্থানীয়রা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ডিএ রায় কার্যকর করার দাবিতে ধর্মঘট,প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে তালা,মালদায় আন্দোলনে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

বিধানসভা ভোটে বাড়ছে নজরদারি,২০২৬-এর নির্বাচনে বাড়ানো হচ্ছে পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা

এলপিজি সঙ্কটে ধাক্কা মিষ্টির দোকান ও খাবারের ব্যবসায়, কমানো হচ্ছে আইটেম, চাকরি হারানোর চিন্তায় কর্মচারীরা

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা,রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

রান্নার গ্যাস পেতে চরম ভোগান্তি কোচবিহারে, গ্রাহকদের লম্বা লাইন সিলিন্ডার পেতে

সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের ডাকা ধর্মঘটের সমর্থনে কোচবিহার শহরে মিছিল, কর্মসূচি, সাড়া কেমন?

Leave a Comment