আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাতির তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গল লাগোয়া এলাকার মানুষ,ফসল রক্ষায় কৃষকদের অভিনব উদ্যোগ

Published on: December 26, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর : বুনো হাতির তাণ্ডবে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ জঙ্গল সংলগ্ন এলাকার মানুষ। ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও এই এলাকায় নতুন নয়।বিশেষ করে রাতের অন্ধকারে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় বিপাকে পড়ছেন বানারহাট ব্লকের চানাডিপা এলাকার কৃষকরা।

প্রতিদিনই মরারঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা বোনো হাতির দল রাতভর কৃষকদের ফসলি জমিতে তাণ্ডব চালিয়ে বিঘের পর বিঘে ফসল নষ্ট করছে।এই পরিস্থিতিতে হাতির হানা থেকে ফসল রক্ষায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন চানাডিপার কৃষকরা।

কৃষকদের উদ্যোগে এবার ফসলি জমির চারদিকে প্লাস্টিকের দড়ির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বোতল।কৃষকদের মতে, রাতে হাতির দল ফসলি জমির কাছাকাছি এলেই এলাকার বাসিন্দারা দূর থেকে আলো ফেললে সেই আলোতে বোতলগুলো হঠাৎ ঝলমল করে ওঠে।

এতে আতঙ্কিত হয়ে পড়ে বোনো হাতির দল এবং তারা জমির ভেতরে ঢুকতে সাহস পায় না।কৃষকদের আশা, এই সহজ কিন্তু কার্যকর পদ্ধতির মাধ্যমে হাতির তাণ্ডব থেকে অনেকটাই রক্ষা পাবে তাদের ফসলি জমি। তবে স্থায়ী সমাধানের জন্য বনদপ্তরের সক্রিয় ভূমিকা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনারও দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment