খবরিয়া ডেস্ক, ১১ মার্চঃ মেষ রাশিঃ সকালের দিকে অফিসে সম্মান বৃদ্ধি পাবে। আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে কারও মন জয় করতে পারেন।ব্যবসার ক্ষেত্র শুভ। স্ত্রীর শারীরিক অবস্থা ভাল থাকবে। পেশায় আর্থিক বিষয়গুলি উন্নত হবে। মা-বাবার ব্যাপারে দায়িত্বশীল হোন। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। সততা এবং ধৈর্যের সঙ্গে কাজ করুন।
বৃষ রাশিঃ ব্যবসার দিকে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান। কর্মক্ষেত্রে খুব ভাল লাভের যোগ।নতুন কাজে আগ্রহ থাকবে। অফিসে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে। মহিলাদের কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে। পরিবারে সম্পদ বৃদ্ধি পাবে। বিভিন্ন পরিকল্পনা খুব ভাল কাজ করবে। সন্ধ্যার পরে লাভ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতায় জয়ের সম্ভাবনা বেশি থাকবে। নিয়ম মেনে চলুন।
মিথুন রাশিঃ ব্যবসায়িক বিষয়গুলির উন্নতি হবে। প্রেমে দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন।শিল্পীদের ব্যক্তিগত কর্মক্ষমতা উন্নত হবে। পরিবেশ ইতিবাচক থাকবে। সাফল্যের জন্য স্ত্রী উৎসাহিত হবেন। ক্ষুদ্র ব্যবসার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অফিসের বিষয়গুলি আটকে রাখবেন না। বাড়ির কাজ গতি পাবে। পড়াশোনায় কাঙ্ক্ষিত ফল অর্জন।
কর্কট রাশিঃ কাজের লোকের সমস্যা মিটে যাবে। ক্রেতার সঙ্গে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে।পড়াশোনায় মনোনিবেশ করবেন। সম্পর্কের ক্ষেত্র খুব ভাল যাবে না। ব্যবসার বিষয়গুলি অনুকূল থাকবে। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। দুপুরের পরে আনন্দদায়ক সংবাদ পাবেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। কর্মীরা কাজে গতি বজায় রাখবেন।
সিংহ রাশিঃ ব্যবসার দিকে আলোচনা এবং যোগাযোগ উন্নত হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।শেয়ারে খুব সাবধানে পা ফেলুন। ব্যবসার দিকে আর্থিক কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাড়িতে সহ্যশক্তি বাড়ান কারণ অল্পে মেজাজ হারানোর আশঙ্কা। কাছের বন্ধুকে অবহেলা করবেন না। অফিসে কিছু উত্তর দেওয়ার আগে ধৈর্যের সঙ্গে বিষয়টি ভাবুন।
কন্যা রাশিঃ সারা দিন পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। দীর্ঘ দিনের কোনও আটকে থাকা ব্যবসার মামলা নিষ্পত্তি হয়ে যাবে।বাড়িতে শ্রীবৃদ্ধি হবে। বেকারদের সাফল্যের নতুন দিশা খুলে যাবে। দুপুরের পরে আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্কের লেনদেনের বিষয়ে স্পষ্ট থাকুন। নতুন ব্যবসায় ভাল যোগ রয়েছে। প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে।
তুলা রাশিঃ কথা না রাখার জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় সামান্য কারণে বিবাদ হতে পারে।চাকরিতে উন্নতি দেখা যাবে। দূরে বাণিজ্যিক প্রচেষ্টায় সাফল্য আসবে। সামাজিক কাজে আগ্রহী হবেন তাতে সুনাম বাড়বে। ব্যবসার যোগাযোগ প্রসারিত হবে। অফিসের মানুষের সঙ্গে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন।
বৃশ্চিক রাশিঃ নতুন মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন। ভাইয়ের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে।ব্যবসার দিকে বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব বৃদ্ধি পাবে। কাজের দিকে অলসতা এড়িয়ে চলুন। বাড়ির পরিবেশ অনুকূল হবে। বন্ধুর থেকে উপকৃত হবেন। শেয়ারে পেশাদারদের সঙ্গে দেখা করা দরকার। প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা বজায় রাখুন। ব্যবসা প্রসারিত হবে। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন।
ধনু রাশিঃ ব্যবসার দিকে পূর্ণ আত্মবিশ্বাস থাকবে এবং লক্ষ্যের উপর মনোনিবেশ করবেন। শেয়ারে লাভ বৃদ্ধির উপর জোর দেওয়া হবে।কর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে। কাছের মানুষদের কাছ থেকে সাহায্য পাবেন। সন্তানের ব্যাপারে সুসংবাদ পাবেন। পুরনো পরিকল্পনাগুলি রূপ নেবে। ব্যক্তিগত বিষয়গুলি আনন্দদায়ক থাকবে। ভাইবোনদের সঙ্গে ঘনিষ্ঠ হবেন।
মকর রাশিঃ বন্ধুদের সহযোগিতা পাবেন। আত্মীয়ের সঙ্গে সময় কাটাবেন।কাজের জন্য সকলেই মুগ্ধ হবে। পরিবারের সঙ্গে থাকবেন এবং খুব আনন্দ পাবেন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং সম্পর্ক দৃঢ় হবে। অফিসে আপনার প্রস্তাব মূল্য পাবে। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। পড়াশোনায় মনোযোগ দেবেন। আপনার মনোবল উচ্চ থাকবে।
কুম্ভ রাশিঃ কাজে একটু ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রু থেকে সাবধান।ব্যবসায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। পরিবারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পিতার জন্য ভাল কিছু করায় আনন্দ। অফিসে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গল। গবেষণার দিক থেকে দিনটি উপযুক্ত। স্বামী/স্ত্রীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট।
মীন রাশিঃ ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে খুব ভাল যোগ রয়েছে। চাকরিরতদের সাফল্যের যোগ।ব্যাঙ্কের লেনদেনের জন্যও দিনটি ভাল। ব্যবসায় খুব ভাল লাভ হতে পারে। চাকরির চেষ্টা যাঁরা করছেন, তাঁদের জন্য শুভ খবর আসতে পারে। প্রেমে নিঃসঙ্কোচে এগিয়ে যান। কোনও কাজে বাবার প্রশংসা পাবেন। রফতানি ব্যবসায় উন্নতি। প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া ভাল হবে।





