আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুভেন্দুর বিরুদ্ধে আত্মবিশ্বাসী পবিত্র, ‘জনগণই আসল হেভিওয়েট’ বার্তা

Published on: April 2, 2026
---Advertisement---

নন্দীগ্রাম, ২ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে ঘিরে উত্তেজনা ক্রমশ তুঙ্গে। এই হাইভোল্টেজ কেন্দ্রে এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন Pabitra Kar। বৃহস্পতিবার হলদিয়ার মহকুমাশাসকের দপ্তরে তিনি মনোনয়ন জমা দেন। তাঁর সঙ্গে মহিষাদল ও হলদিয়ার প্রার্থী তিলক চক্রবর্তী ও তাপসী মণ্ডলও মনোনয়ন পেশ করেন।

বিশেষভাবে লক্ষণীয়, বিজেপির আড়ম্বরপূর্ণ শোভাযাত্রার বিপরীতে একেবারে সাদামাটা ভাবেই মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি শাসকদলের কৌশল অতিরিক্ত প্রচার না করে সরাসরি জনসংযোগে জোর দেওয়া।

নন্দীগ্রামে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে। তাঁর মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তবে পবিত্র কর আত্মবিশ্বাসী। তাঁর দাবি, “১০০ শতাংশ জয়ের ব্যাপারে আশাবাদী। এখন শুধু ব্যবধান কত হবে, সেটাই দেখার।” শুভেন্দুকে ‘হেভিওয়েট’ নেতা বলা প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ যাঁর পাশে, তিনিই আসল শক্তিশালী। এখানে উনি কিছুই নন।”

তৃণমূল প্রার্থীর মতে, নির্বাচনে জয়ের মূল চাবিকাঠি হল কাজ এবং মানুষের সঙ্গে সংযোগ, বাহ্যিক জাঁকজমক নয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাদামাটা প্রচারের মাধ্যমে ‘ভূমিপুত্র’ ইমেজকে সামনে রেখে জনসমর্থন আদায়ের কৌশল নিয়েছে তৃণমূল। ফলে নন্দীগ্রামে এবারের লড়াই আরও বেশি জমাট হতে চলেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment