আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে শিলিগুড়িতে নতুন অ্যাম্বুলেন্স ও নাগরিক পরিষেবা

Published on: March 9, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৯ মার্চঃ রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় শিলিগুড়িতে জনস্বাস্থ্য ও নাগরিক পরিষেবা উন্নত করতে একাধিক নতুন উদ্যোগের সূচনা করা হল। প্রায় ১৯ লক্ষ ৩২ হাজার ১৯৬ টাকার ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন । উদ্যোগটি নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর পরিকল্পনায়।

শিলিগুড়ি পুরনিগম প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবাগুলির উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে একটি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দারা জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে পারবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন এই অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলবে।

শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ৩২ নম্বর ওয়ার্ড এবং ১৯ নম্বর ওয়ার্ডে আবর্জনা অপসারণের জন্য দুটি নেট ভ্যান পরিষেবা চালু করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গেছে, এই নেট ভ্যানগুলির মাধ্যমে শহরের দৈনন্দিন বর্জ্য সংগ্রহ ও অপসারণের কাজ আরও দ্রুত এবং সুসংগঠিতভাবে করা সম্ভব হবে।
এছাড়াও নাগরিক পরিষেবাকে আরও গতিশীল করতে তিনটি টোটো পরিষেবারও সূচনা করা হয়েছে। এই টোটোগুলি বিভিন্ন ওয়ার্ডে পুরসভার কাজকর্ম পরিচালনা এবং জরুরি পরিষেবা পৌঁছে দিতে ব্যবহার করা হবে। এর ফলে বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক পরিষেবা

দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যাবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
পুরনিগমের দাবি, রাজ্য সরকারের এই উদ্যোগ শিলিগুড়িতে জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জরুরি পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শহরের নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রশাসনিক কাজ আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment