আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বুথ নিরাপত্তা পর্যবেক্ষণে এনবিসিসি,হাইকোর্টে জানাল নির্বাচন কমিশন

Published on: February 6, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুথ নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত বুথের নিরাপত্তা ব্যবস্থার পর্যবেক্ষণের দায়িত্ব এবার দেওয়া হচ্ছে এনবিসিসি-কে। বুধবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বুথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর আবেদনের প্রেক্ষিতেই আদালতে নির্বাচন কমিশন জানায়, রাজ্যের প্রায় ৮৩ হাজার বুথের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা, প্রয়োজনীয় পর্যবেক্ষণ করা এবং রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট সংস্থার উপর।

এতদিন বুথ নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে ছিল ‘ম্যাকিনটোশ বার্ন’ নামের একটি সংস্থা। তবে প্রায় ছয় মাস আগে তারা সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বলে আদালতে উল্লেখ করা হয়েছে। এর ফলে বুথ নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের দাবি, কোনও ধরনের নিরাপত্তা ঘাটতি এড়াতেই নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৩ জানুয়ারি শমীক ভট্টাচার্য সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে নির্বাচনের আগে বুথগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না, তা যাচাই করার জন্য ‘সার্ভে’ করার আবেদন জানান। তিনি আরও বলেন, রাজ্য সরকার যদি বুথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে প্রয়োজন হলে কেন্দ্রীয় হস্তক্ষেপের নির্দেশ দেওয়ার কথাও আদালত বিবেচনা করতে পারে।

দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলির তরফে বুথ নিরাপত্তা ও নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মামলার শুনানি এখনও চলছে এবং আদালতের নজরদারিতে বুথ নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি কতটা এগোয়, এখন সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment