আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাকি ৫২ লক্ষের বেশি নামের নিষ্পত্তি বাকি, কাজের গতি বাড়াতে আসছেন অন্য রাজ্যের বিচারকরা

Published on: March 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ মার্চঃ রাজ্যে ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি জানান, বাকি বিপুল সংখ্যক বিবেচনাধীন ভোটারের নথি যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে শনিবার থেকেই অন্য রাজ্য থেকে আরও বিচারক আনা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে মৃত, স্থানান্তরিত বা গরহাজির ভোটার হিসেবে চিহ্নিত করে প্রায় ৬৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট-এর নির্দেশে নিযুক্ত বিচারকেরা এই বিপুল সংখ্যক ভোটারের নথি যাচাই করছেন।
শুক্রবারের হিসাব অনুযায়ী, এখনও প্রায় ৫২ লক্ষের বেশি ভোটারের নামের নিষ্পত্তি বাকি রয়েছে। এই বিশাল কাজ দ্রুত সম্পন্ন করতে কমিশন বিচারকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে প্রায় ২০০ জন বিচারককে এই কাজে যুক্ত করা হবে। তাঁদের যোগদানের পর কাজের গতি আরও বাড়বে বলে আশা করছে কমিশন।

এদিকে এসআইআর প্রক্রিয়া ঘিরে বিভিন্ন জেলা থেকে জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগও উঠেছে। এই বিষয়ে সিইও স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যদি কোনও জীবিত ভোটারকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে তা দ্রুত কমিশনের নজরে আনতে হবে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং কারও ইচ্ছাকৃত গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১০ মার্চ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেখানে কমিশন কতগুলি নামের নিষ্পত্তি হয়েছে এবং কতগুলি এখনও বাকি রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট পেশ করবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ এবং মালদা জেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক ভোটার এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment