মাথাভাঙা, ১৪ ফেব্রুয়ারিঃ উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট মনীষী, রাজবংশী সমাজের জাতির জনক পঞ্চানন বর্মা-র ১৬১তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হল।
এদিন বিশিষ্ট পঞ্চানন অনুরাগী ও গবেষক গিরীন্দ্রনাথ বর্মণ তাঁর নিজ বাসভবনে মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।সকাল সাড়ে সাতটায় জন্মসন্ধিক্ষণ পালনের মধ্য দিয়ে আয়োজনের মূল পর্ব সম্পন্ন হয়।
উপস্থিত অনুরাগীরা পঞ্চানন বর্মার সমাজ সংস্কারমূলক কাজ, শিক্ষা প্রসার ও রাজবংশী সমাজের আত্মপরিচয় গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। আলোচনা পর্বে তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর জোর দেওয়া হয়। শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।





