আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাঝ আকাশে ঝড়-বৃষ্টির কবলে মমতার কপ্টার, বড়ঞাতেই জরুরি অবতরণ, সড়কপথে রওনা মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: April 1, 2026
---Advertisement---

মুর্শিদাবাদ, ১ এপ্রিল: ফের দুর্যোগের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হেলিকপ্টার। বুধবার বড়ঞা থেকে নবগ্রামের সভায় যাওয়ার পথে মাঝ আকাশে প্রবল ঝড়-বৃষ্টির কবলে পড়ে তাঁর কপ্টার। হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত গন্তব্যে অবতরণ সম্ভব হয়নি।
জানা গিয়েছে, বড়ঞার সভা শেষ করে দুপুর ২টো নাগাদ নবগ্রামের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তিনি হেলিকপ্টারেই যাত্রা শুরু করেছিলেন। শুরুতে আবহাওয়া স্বাভাবিক থাকলেও মাঝপথেই আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝে কপ্টারের চালক কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে কপ্টারটি বড়ঞাতেই ফিরিয়ে আনেন।

সেখানে নিরাপদে অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, সড়কপথেই নবগ্রামের উদ্দেশে রওনা দেবেন তিনি। ফলে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে শুরু হবে নবগ্রামের সভা।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি। তারই মধ্যে এই আকস্মিক আবহাওয়ার পরিবর্তন কিছুটা বিঘ্ন ঘটাল তাঁর কর্মসূচিতে।
তবে নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment