আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সম্পূরক তালিকা প্রকাশ্যে আনুন’, ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি অভিষেকের, স্বচ্ছতার দাবি জোরদার

Published on: March 9, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৯ মার্চঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনের ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখছে না।

৬ মার্চ ২০২৬ তারিখে পাঠানো এই চিঠিতে অভিষেক উল্লেখ করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাকে ঘিরেই একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিদিন যে ‘সম্পূরক ভোটার তালিকা’ তৈরি হওয়ার কথা, তা আগামী বিধানসভা নির্বাচনের চূড়ান্ত তালিকার অংশ হবে কি না, সে বিষয়ে এখনও কমিশনের তরফে কোনও স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

অভিষেকের দাবি, এই বিষয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে স্পষ্টভাবে জানাতে হবে যে প্রতিদিনের সংশোধিত তালিকাটিই আগামী নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকার অবিচ্ছেদ্য অংশ। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ মেনে বিচার বিভাগীয় আধিকারিকরা প্রতিদিন ভোটারদের দাবি ও আপত্তি যাচাই করলেও সেই সিদ্ধান্ত সাধারণ মানুষ জানতে পারছেন না।

চিঠিতে তিনি আরও জানিয়েছেন, বিচারকদের ব্যবহারের জন্য আলাদা পোর্টাল থাকলেও সাধারণ ভোটার বা রাজনৈতিক দলগুলোর জন্য সেই তথ্য দেখার কোনও ব্যবস্থা রাখা হয়নি। ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে বলে দাবি তৃণমূলের।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অভিষেক জোর দিয়েছেন স্বচ্ছতার ওপর। তাঁর বক্তব্য, যদি কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় বা অন্তর্ভুক্তির আবেদন খারিজ হয়, তবে তার সুনির্দিষ্ট কারণ অবশ্যই জানাতে হবে। কারণ না জানলে সংশ্লিষ্ট ভোটাররা আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

চিঠির শেষে তিনি দাবি জানিয়েছেন, সংশোধিত ভোটার তালিকা প্রতিদিন জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং প্রতিটি সিদ্ধান্তের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে, যাতে ভোটারদের অধিকার সুরক্ষিত থাকে এবং নির্বাচনী প্রক্রিয়ার উপর মানুষের আস্থা বজায় থাকে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment