মাথাভাঙা, ২৮ জানুয়ারিঃ স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর আহত এক স্কুল পড়ুয়া।জানা গেছে ওই স্কুল পড়ুয়া প্রথম শ্রেণির ছাত্রী।ঘটনার পর ঘাতক টোটো চালকই আহত ছাত্রীকে নিয়ে আসে হাসপাতালে।ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কে।
এদিকে ১১ টা পেরিয়ে গেলেও বিদ্যালয়ে কোনো শিক্ষক না আসায় ক্ষোভে পথ অবরোধ করেন পড়ুয়াদের অভিভাবকদের পাশাপাশিএলাকাবাসীরা।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বললে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
এদিকে পথ অবরোধের ঘটনায় রাজ্য সড়কের দুধারে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি,দেখা দেয় যানজট।পুলিশ সূত্রে খবর ঘাতক টোটোটিকে আটক করা হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ।





