আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, স্পিকারের মনোনয়ন

Published on: March 9, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ৯ মার্চঃ লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি বা প্রিভিলেজ কমিটিতে আবারও জায়গা পেলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছেন। আগামী ৩ মার্চ ২০২৬ থেকে এই কমিটির নতুন গঠন কার্যকর হবে বলে জানা গিয়েছে।

১৫ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ-কে। সংসদীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এটি তাঁর এই প্যানেলে প্রত্যাবর্তন। এর আগে ১৬শ এবং ১৭শ লোকসভাতেও তিনি এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লোকসভার প্রিভিলেজ কমিটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত। সংসদের মর্যাদা ও বিশেষাধিকার রক্ষা করাই এই কমিটির মূল দায়িত্ব। সংসদের কোনও সদস্য বা বহিরাগত ব্যক্তি যদি সংসদের বিশেষাধিকার ভঙ্গ করেন বা সংসদের প্রতি অবমাননাকর আচরণ করেন, তাহলে সেই অভিযোগ তদন্তের জন্য কমিটির কাছে পাঠানো হয়।

কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টি.আর. বালু, মণীশ তেওয়ারি, অরবিন্দ সাওয়ান্ত, জগদম্বিকা পাল, ধর্মেন্দ্র যাদব, তারিক আনোয়ার,মণিকম ঠাকুর, ব্রিজমোহন আগরওয়াল, শ্রীরাং বার্নে, রামবীর কুমারী, ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং জগদীশ শেত্তর।
সংসদীয় প্রক্রিয়ায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনও অভিযোগ সামনে এলে কমিটি তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখে, সেই আচরণ সংসদের কাজে বাধা সৃষ্টি করছে কি না। তদন্ত শেষে একটি রিপোর্ট লোকসভায় পেশ করা হয় এবং দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় শাস্তি বা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। রাজনৈতিক মহলের মতে, সংসদের মর্যাদা বজায় রাখতে এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment