দিনহাটা, ৬ মার্চ : দিনহাটার একটি পাথর কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া শ্রমিক সুমন বর্মনের পরিবারের পাশে দাঁড়াল মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে মৃত শ্রমিক সুমনের বাবার বীরেন্দ্র বর্মনের হাতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুই লক্ষ টাকার চেক তুলে দেন দিনহাটা দুই নম্বর ব্লকের যুগ্ম বিডিও সৌরভ বসাক।
শুক্রবার দুপুরে দিনহাটা নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মৃত শ্রমিক সুমন বর্মনের বাবা কে নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হয়। সেখানেই মৃত শ্রমিকের বাবার হাতে আর্থিক চেক প্রদান করা হয়।
এদিন যুগ্ম বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন,পূর্ত কর্মাধ্যক্ষ বিভাষ অধিকারী, নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পম্পা রায়।





