আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোথাবাড়িতে বিচারক অবরুদ্ধ কাণ্ডে আইএসএফ প্রার্থী গ্রেপ্তার, ধৃত আরও ১৮

Published on: April 2, 2026
---Advertisement---

মালদা, ২ এপ্রিল: ভোটার তালিকা ইস্যু ঘিরে মালদহের মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। ঘটনায় আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদেরী-কে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৮ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় জোর ধরপাকড় শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে বুধবার সকাল থেকেই ক্ষোভ জমছিল এলাকায়। বেলা বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষুব্ধ জনতা এসআইআর-এর কাজে যাওয়া বিচারকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসে প্রায় সাতজন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, যাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন।

প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিচারকদের উদ্ধার করে। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি সুপ্রিম কোর্টের নজরেও আসে। মুখ্যসচিব, ডিজিপি ও মালদহের পুলিশ সুপারকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী সাগরদিঘির সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ করে দাবি করেন, এটি একটি পরিকল্পিত চক্রান্ত। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির। সব মিলিয়ে মোথাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment