আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ইরানের নতুন সুপ্রিম লিডারের মাথার দাম ঘোষণা, তথ্য দিলে ১০ লক্ষ ডলার পুরস্কার

Published on: March 14, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ মার্চঃ মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে ইরানের নতুন সুপ্রিম লিডারকে ঘিরে উত্তেজনা আরও বাড়ল। মোজতবা খামেনি -এর বিরুদ্ধে তথ্য দিলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর । ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯২ কোটি টাকারও বেশি।
শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে এই ঘোষণা করা হয়। ওই তালিকায় মোজতবা খামেনেই ছাড়াও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একাধিক শীর্ষ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলী আসগর হেজাজি এবং আলী লারিজানি । মার্কিন প্রশাসনের দাবি, এই ব্যক্তিরা আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত।
বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে।
অন্যদিকে ইরানের নতুন সুপ্রিম লিডারকে সরাসরি হুমকি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মোজতবা খামেনেইকে ইসলামিক রেভলিউশনারি গার্ডের ‘পুতুল’ বলে কটাক্ষ করে জানান, তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না। পাশাপাশি ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে এই ধরনের ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে আগামী দিনে ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment