আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে জোর প্রস্তুতি, শীতলকুচিতে আইএনটিটিইউসির বৈঠক

Published on: March 29, 2026
---Advertisement---

কোচবিহার, ২৯ মার্চ : ১ এপ্রিল শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  জনসভাকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে।সেই লক্ষ্যেই আজ শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আইএনটিটিইউসি-র উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক আইএনটিটিইউসি সভাপতি সুশান্ত মহন্ত, জেলা কমিটির গোলাপ রব্বানী মিয়া, ব্লক কমিটির এলাহী মিয়া, রফিকুল ইসলাম, অঞ্চল কমিটির সাফিউল খন্দকারসহ অন্যান্য নেতৃত্ব।সভা থেকে সুশান্ত মহন্ত জানান, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরিহর দাসের সমর্থনে আগামী ১ এপ্রিল জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই সভাকে সফল করে তুলতেই এই প্রস্তুতি বৈঠক করা হয়েছে।

আলোচনা সভা শেষে দলীয় নেতৃত্ব ও কর্মীরা শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠ পরিদর্শন করেন এবং সভার প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন।তৃণমূল প্রার্থী হরিহর দাস ও দলের নেতৃত্বরা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন তার অপেক্ষায় আছেন দলের কর্মী থেকে নেতৃত্ব সকলেই।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment