আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাংলাদেশে পরপর হিন্দু ব্যবসায়ী খু*ন, আতঙ্কে সংখ্যালঘু মহল

Published on: January 6, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৬ জানুয়ারিঃ বাংলাদেশে ফের একের পর এক হিন্দু ব্যবসায়ীকে খুনের ঘটনায় চরম আতঙ্ক ছড়াল সংখ্যালঘু সমাজে। দীপু দাস, খোকন দাস ও রানা প্রতাপ বৈরাগীর হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার নরসিংদী শহরে মুদিখানার দোকানের মালিক মণি চক্রবর্তী (৪০) খুন হলেন। একই রাতে দেশের ভিন্ন প্রান্তে আরও এক হিন্দু ব্যবসায়ী প্রাণ হারানোয় পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে।

স্থানীয় সংবাদমাধ্যম ও বিডিনিউজ২৪-এর রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত প্রায় ১১টা নাগাদ নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মণি চক্রবর্তী। সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আচমকা তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মণি, পরে তাঁর মৃত্যু হয়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

পলাশ থানার ওসি শাহিদ আল মামুন জানান, নিহত মণি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা মদন ঠাকুরের পুত্র। চরসিন্দুর বাজারে তাঁর দীর্ঘদিনের একটি মুদিখানার দোকান ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে দাবি পুলিশের।

উল্লেখযোগ্যভাবে, ওই একই রাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যশোর জেলায় গুলিতে খুন হন আরও এক হিন্দু ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী। তিনি একটি স্থানীয় সংবাদপত্রের সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন। পরপর এই দুই হত্যাকাণ্ড সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, সাম্প্রতিক সময়ে হিন্দু ব্যবসায়ীদের টার্গেট করে হামলার ঘটনা বাড়ছে। নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিরোধী মহল দাবি করছে, দ্রুত দোষীদের গ্রেফতার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

একই রাতে, একই সম্প্রদায়ের একাধিক ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment