আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর প্রক্রিয়ায় চাঞ্চল্য,কোচবিহার সহ বাংলার ১৮ জেলায় ‘জীবিত’ ভোটার সরকারি নথিতে ‘মৃ*ত’

Published on: January 14, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৪ জানুয়ারিঃ রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের সময় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ১৮টি জেলার ভোটার তালিকায় মোট ৯৭ জন ভোটারের নাম এমনভাবে নথিভুক্ত হয়েছে, যাঁদের সরকারি কাগজে ‘মৃত’ হিসেবে দেখানো হলেও বাস্তবে তাঁরা জীবিত।

সিইও দফতরের তথ্য অনুযায়ী, এই ৯৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ৭০ জনের নাম চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফে ৪ জন ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে। বাকি নামগুলি বিভিন্ন স্তরের যাচাই ও অভিযোগ খতিয়ে দেখার সময় উঠে এসেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি গাফিলতির ঘটনা সামনে এসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মেটিয়াব্রুজ বিধানসভা কেন্দ্রে ২৩ জন জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হয়েছে। একই জেলার কাকদ্বীপ বিধানসভায় রয়েছেন আরও ১ জন। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা দাঁড়িয়েছে ২৪। এরপরেই রয়েছে কোচবিহার জেলা। জেলার ছয়টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে ১৬ জন ভোটারকে এসআইআর তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে কোচবিহার দক্ষিণে ৭ জন এবং মাথাভাঙ্গায় ৫ জন রয়েছেন।

এছাড়া পূর্ব বর্ধমানে ৯ জন, হাওড়া ও হুগলিতে ৭ জন করে, নদীয়া, দক্ষিণ কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ৫ জন করে, পশ্চিম বর্ধমানে ৪ জন, বীরভূমে ৩ জন এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর কলকাতা, মুর্শিদাবাদ, দার্জিলিং ও আলিপুরদুয়ারে ২ জন করে ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাঁকুড়া ও জলপাইগুড়িতে এই সংখ্যা ১ জন করে।

এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য ভোটার তালিকাকে আরও নির্ভুল করা হলেও, এই ধরনের ঘটনা কমিশনের কাজের মান নিয়ে প্রশ্ন তুলছে। তৃণমূলের অভিযোগ, এর ফলে বহু প্রকৃত ভোটার ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়ছেন। কমিশন অবশ্য জানিয়েছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সংশোধনের কাজ চলছে।

তবু বারবার এমন ভুল সামনে আসায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment