কোচবিহার, ১৯ ফেব্রুয়ারিঃ কামতাপুরী কে এল ও এবং লিঙ্ক ম্যান ও নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হল কোচবিহারে। আজ কোচবিহার পৌরসভার সামনে ওই অনশন শুরু করেছেন তারা।
অভিযোগ, তাদের সংগঠনের পক্ষ থেকে আগে ও অনশন করা হয়েছে। দেওয়া হয় আশ্বাস। কিন্তু দাবি পূরণ হয়নি। সেই কারণেই বাধ্য হয়ে তারা আজ আবার অনশনে বসেছেন বলে জানিয়েছেন।





