আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রান্তিক মানুষের সঙ্গে মকর সংক্রান্তির আনন্দ ভাগ করে নিতে ভুটান সীমান্তবর্তী এলাকায় মানবিক উদ্যোগ

Published on: January 14, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ১৪ জানুয়ারি : গরিব ও প্রান্তিক মানুষের সঙ্গে মকর সংক্রান্তির আনন্দ ভাগ করে নিতে ভুটান সীমান্তবর্তী জয়গাঁ বি-বাড়ি এলাকায় বিশেষ উৎসবের আয়োজন করা হয়।এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কুণ্ডলিয়ার উদ্যোগে এই মানবিক কর্মসূচির মধ্য দিয়ে মকর সংক্রান্তি পালন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি প্রেমা লামা, জয়গাঁ-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ফূর্বা লামা, স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত মুণ্ডা সহ জয়গাঁ থানার পুলিশ আধিকারিকরা। সকলের উপস্থিতিতে উৎসবের আনন্দ আরও বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে এলাকার প্রায় দেড়শো গরিব ও অসহায় মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়। শীতের এই সময়ে কম্বল পেয়ে খুশি হয়ে ওঠেন উপকারভোগীরা। পাশাপাশি মকর সংক্রান্তি উপলক্ষে এলাকাবাসীদের মধ্যে জিলিপি, তিলের নারু, মুড়ির মোয়া ও চিঁড়ার মোয়া বিতরণ করা হয়।

আয়োজকদের বক্তব্য, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকার এই প্রয়াস অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।মানবিকতা ও উৎসবের মিলনে জয়গাঁ বি-বাড়ি এলাকায় মকর সংক্রান্তি উৎসব হয়ে উঠেছিল এক স্মরণীয় সামাজিক অনুষ্ঠানে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment