কোচবিহার, ৯ কোচবিহার : কোচবিহার নয় বিধানসভা কেন্দ্রের নটিতে জয়লাভ কে, পাখির চোখ করেছে তৃণমূল। আজ রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ব্যাপক ভিড় সেই লক্ষ্যের দিকে দলকে এগিয়ে দিল।এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক।
দলীয় সূত্র জানা গেছে মুখ্যমন্ত্রী সভায় লক্ষাধিক মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছিল তৃণমূল।একদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা মিছিল করে আসেন। মেলা মেলা মাঠ তো বটেই আশেপাশের রাস্তাঘাটে ও জনজোয়ার দেখা যায়। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এসআইআর নিয়ে মানুষকে আশ্বস্ত করেন।
কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হন। মুখ্যমন্ত্রী বক্তব্যে সভায় বিভিন্ন সময় হাততালি দেন উপস্থিত কর্মী সমর্থকরা। সব মিলিয়ে আজকের সভা তৃণমূলে নতুন প্রাণ সঞ্চার করল বলে মনে করছে রাজনৈতিক মহল। খুশি তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ বাবু তাই বলেন, আমরা নয়ে নয়ে লক্ষ্যে এগিয়ে গেলাম।





