আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কেমন হল উচ্চ মাধ্যমিকের অংক ও সংস্কৃত পরীক্ষা, মুখোমুখি কোচবিহারের পরীক্ষার্থীরা

Published on: February 19, 2026
---Advertisement---

কোচবিহার, ১৯ ফেব্রুয়ারিঃ  গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হল অংক এবং সংস্কৃত বিষয়ের পরীক্ষা। কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিনস স্কুলে ছিল বহু পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে অনেকেই ক্যামেরার সামনে নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন।

অংক পরীক্ষার বিষয়ে বেশিরভাগ পরীক্ষার্থীর মত, প্রস্ন পত্র নটের উপর মাঝারি মানের ছিল। কেউ কেউ জানিয়েছেন, প্রথম কয়েকটি প্রশ্ন তুলনামূলক সহজ হলেও শেষের দিকের কিছু অঙ্ক করতে সময় লেগেছে। বিশেষ করে দীর্ঘ উত্তরের অঙ্কগুলিতে হিসাবের ধাপ বেশি থাকায় সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে যাঁরা নিয়মিত অনুশীলন করেছেন, তাঁদের কাছে প্রশ্ন খুব

অন্যদিকে সংস্কৃত পরীক্ষাও বেশ স্বস্তিদায়ক হয়েছে বলে মত অনেকের। ব্যাকরণ এবং অনুবাদ অংশ থেকে প্রত্যাশিত প্রশ্নই এসেছে। পাঠ্যাংশ থেকে ব্যাখ্যা ও রচনা অংশও পরিচিত হওয়ায় পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী ছিলেন।

এদিন জেনকিনস স্কুলে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা নেওয়া হয়। সব মিলিয়ে কোচবিহারে উচ্চ মাধ্যমিকের অংক ও সংস্কৃত পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এখন পরীক্ষার্থীদের নজর আগামী বিষয়ের প্রস্তুতির দিকে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment