কোচবিহার, ১৮ ফেব্রুয়ারি : থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে, কবির এমন পংক্তি যেন সত্যি হচ্ছে কোচবিহারের নানা এলাকায় বাসিন্দাদের বাড়িতে খাঁচাবন্দি হয়ে থাকা টিয়া পাখিদের জন্য।
বেশ কয়েকদিন থেকেই কোচবিহারের বিভিন্ন বাড়িতে খাচা বন্দি পাখিদের খোঁজে হানা দিচ্ছে বন দপ্তর।এমন ঘটনা ঘটেছে গতকাল।বাড়ির খাঁচা থেকে বাজেয়াপ্ত করা হয় ১৩টি টিয়া পাখি। কোচবিহারের ভিআইপি মোড় থেকে বাধের পারের মত বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এনজিও হিল ও বন্ দপ্তরের কর্মীরা।
তাতেই বাজেয়াপ্ত হয় মোট ১৩ টিয়া পাখি। উদ্ধার করা পাখি গুলিকে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। স্বাস্থ্য ঠিকঠাক থাকলে খোলা আকাশে সেগুলো উড়িয়ে দেওয়া হবে।





