আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আজ কোচবিহারে শুরু হচ্ছে হেরিটেজ নাট্য মেলা, কয়েকঘন্টার অপেক্ষা

Published on: January 28, 2026
---Advertisement---

কোচবিহার, ২৮ জানুয়ারি : নাটক সমাজের আয়না, নাটকের মাধ্যমেই উঠে আসে সমাজের নানা বিষয়। হেরিটেজ শহর কোচবিহারে আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ হেরিটেজ নাট্যমেলা।ওই নাট্যমেলা ঘিরে নাট্য প্রেমী ও আগ্রহী বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।গতকাল নাটকের জন্য হাঁটুন পদযাত্রা যেন সে কথাই প্রমাণ করে দিয়েছে।সাগরদিঘী পাড় থেকে শহরের বিভিন্ন রাস্তায় ওই পদযাত্রায় পা মেলান নানা বয়সী অসংখ্য মানুষ।

নাটকের টান বোধহয় এমনই!২৮ শে জানুয়ারি শুরু হওয়া ওই নাট্যমেলা চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন নাট্য সংস্থা গোষ্ঠী তাদের নাটক মঞ্চস্থ করবে কোচবিহারে। শহরের রবীন্দ্রভবনে হবে ওই নাট্যমেলা।নাট্য মেলার পৃষ্ঠপোষক অভিজিৎ দে ভৌমিক।

গত বছর তার উদ্যোগে প্রথম ওই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।এবারে আরো বড় আকারে উৎসবের আয়োজন করছেন তিনি।কোচবিহারের বিভিন্ন নাট্যগোষ্ঠীর কলা কৌশলীরা তাতে সামিল হয়েছেন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই আনুষ্ঠানিক সূচনা হেরিটেজ নাট্যমেলার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment