শীতলকুচি, ১৯ জানুয়ারিঃ এসআইআর করে হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সোমবার শীতলকুচি বিডিও অফিসে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে বিডিও অফিসে এসে শেষ হয়।
মিছিল ও গণ ডেপুটেশনকে ঘিরে বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায়, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, সাধারণ সম্পাদক মদন বর্মন সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
গণ ডেপুটেশন ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।নেতৃত্বদের বক্তব্য, এসআইআর হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অহেতুক ডেকে হয়রানি করা হচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
তাঁরা দাবি করেন, প্রশাসন যেন অবিলম্বে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনে এবং সাধারণ নাগরিকদের অযথা ভোগান্তি বন্ধ করে।নেতৃত্বরা আরও বলেন, মানুষের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস আগেও পথে নেমেছে, ভবিষ্যতেও প্রয়োজন হলে আন্দোলন আরও জোরদার করা হবে।





