আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সোনার দামে রেকর্ড ঊর্ধ্বগতি,চলতি বছরেই কি ১০ গ্রাম সোনা ছুঁতে পারে ২ লক্ষ টাকা ?

Published on: January 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ ক্রমশ চড়া হচ্ছে সোনার দর। দিনে দিনে নতুন উচ্চতা ছুঁয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হচ্ছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ঘরোয়া চাহিদা সব মিলিয়ে সোনার দাম যেন কমবার নামই নিচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চলতি বছরেই কি ১০ গ্রাম সোনার দাম ২ লক্ষ টাকার গণ্ডি পেরোতে পারে?

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে একাধিক কারণ কাজ করছে। আমেরিকা ও ইউরোপে সম্ভাব্য মন্দার আশঙ্কায় বিশ্বজুড়ে লগ্নিকারীরা ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বেড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে যুদ্ধ পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক টানাপোড়েন বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে, যার প্রভাব পড়ছে মূল্যবৃদ্ধিতে। এর সঙ্গে যোগ হয়েছে ডলারের তুলনায় ভারতীয় টাকার ক্রমাগত অবমূল্যায়ন, যা ঘরোয়া বাজারে সোনার দাম আরও বাড়িয়ে দিচ্ছে।

মঙ্গলবার, ২৭ জানুয়ারি বাজার খুলতেই সোনার দামে নতুন রেকর্ড দেখা যায়। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে পৌঁছেছে ১৫,০৭০ টাকায়, ফলে ১০ গ্রামের দাম ছাড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম ১২,৩৭৫ টাকায়। শুধু সোনাই নয়, রুপোর বাজারও ঊর্ধ্বমুখী ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ২৯১ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি ও মেকিং চার্জ যোগ হলে সাধারণ ক্রেতার পকেটের চাপ আরও বাড়ছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, স্বল্প মেয়াদে ১০ গ্রাম সোনার দাম ২ লক্ষ টাকা ছোঁয়া কঠিন হলেও দীর্ঘমেয়াদে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিয়ের মরশুমে চাহিদা বাড়লেও হুজুগে পড়ে এককালীন কেনাকাটার বদলে ধাপে ধাপে বিনিয়োগই আপাতত সবচেয়ে নিরাপদ পথ। গয়নার পরিবর্তে গোল্ড ইটিএফ বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করলে ঝুঁকি কমিয়ে লাভের সুযোগ মিলতে পারে এমনটাই মত বাজার বিশেষজ্ঞদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment