আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৩১তম জন্মদিনে মাল্যদান, শীতলকুচিতে সামাজিক ন্যায়মঞ্চের উদ্যোগ

Published on: February 14, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৪ ফেব্রুয়ারি : সমাজ সংস্কারক ও মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা-র ১৩১তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা ও সম্মান জানানো হলো শীতলকুচিতে। পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায়মঞ্চ শীতলকুচি ব্লক কমিটির উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির সদস্য হরিশঙ্কর অধিকারী মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সম্পাদক ধজেন চন্দ্র বর্মন, কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান নুরুদ্দিন মিঞা, গণআন্দোলনের নেতৃত্ব আকবর আলী মিঞা, গোবিন্দ বর্মন সহ ছাত্র-যুব আন্দোলনের একাধিক নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা রাজবংশী সমাজের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও চিন্তাধারা বর্তমান সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment