আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর তালিকায় পরিবারের একাধিক নাম ডিলিট হওয়ায় আতঙ্কিত হয়ে মৃ*ত্যু বলে দাবি পরিবারের

Published on: March 29, 2026
---Advertisement---

কোচবিহার, ২৯ মার্চঃ এসআইআর তালিকায় পরিবারের একাধিক নাম ডিলিট হওয়ায় আতঙ্কিত হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। মৃত সুভাষ রায় এর পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়।  কোচবিহার উত্তর বিধানসভার চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকার বড়গিলা ৩/২৮১ নম্বর বুথের ঘটনা।  উত্তর বিধানসভায় দলের কর্মীদের নিয়ে  নির্বাচনী প্রচারে গিয়ে এই মৃত্যু সংবাদ শুনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায় এই বাড়িতে যান। জানা গেছে  ৬৫ বছর বয়সের  এই  বৃদ্ধের নাম সুভাষ রায়। 

পরিবারের অভিযোগ এসআইআর তালিকায় তার নিজের নাম এমনকী দুই ছেলের নাম ডিলিট  হয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় খুব আতঙ্কগ্রস্ত হয়ে ছিলেন বৃদ্ধ। এমনটাই দাবি পরিবারের। এই নিয়ে দুশ্চিন্তায়  তিনি মারা যান বলে পরিবার জানিয়েছে৷

 তৃণমূল কংগ্রেসের কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায় জানান মৃতের  পরিবারের সাথে দেখা করে  কথা বলেছেন।  সুভাষবাবুর দুই ছেলের সাথেও কথা হয়েছে। দুই ছেলের  নামও ডিলিটেড হয়েছে। এসআইআরের নামে এভাবে পর পর সাধারণ মানুষের মৃত্যু ও বিজেপির কেন্দ্র সরকারের এই  অন্যায়ের বিরুদ্ধে জোট বেঁধেছে উত্তর বিধানসভা। এবার বিজেপি বিধায়ককেই রাজনৈতিকভাবে ডিলিট করবেন ভোটাররা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment