আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা আজ, ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার, ৮২৪ আসনে নির্বাচন-জানাল নির্বাচন কমিশন

Published on: March 15, 2026
---Advertisement---

দিল্লি, ১৫ মার্চঃ পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হচ্ছে রবিবার। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করছে ভারতের নির্বাচন কমিশন। এই বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ।
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার এবারের নির্বাচনে অংশ নেবেন।

সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে, এত বড় গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং নির্বাচনকর্মীদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। তবে এবার এত বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা কম। কমিশন সূত্রে খবর, এবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হতে পারে। ফলে রবিবারের ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment