আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপির কথায় রাজনীতি করবেন না, আপনি সমালোচনা করলেও আমরা করব না” রাষ্ট্রপতিকে বার্তা মমতার

Published on: March 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ মার্চঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ নাম বাদ পড়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । শনিবার ধর্নামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানান তিনি।
ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করা হচ্ছে। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক।

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র একটি মন্তব্যেরও জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতি তাঁর পূর্ণ সম্মান রয়েছে। তবে তাঁর অভিযোগ, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে কেউ এলে তাকে সবসময় স্বাগত জানানো হয়, কিন্তু প্রতিবার উপস্থিত থাকা সম্ভব নয়, কারণ সরকারের আরও গুরুত্বপূর্ণ কাজ থাকে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওই সময়ে তিনি এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে ধর্নায় অংশ নিচ্ছিলেন। তাই সেই বৈঠকে উপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব হয়নি।
এছাড়াও বক্তব্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষের উপর ক্রমাগত আর্থিক চাপ বাড়ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বারবার বাংলাকে লক্ষ্য করে রাজনৈতিক আক্রমণ চালানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, দেশের অন্য রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা ঘটলেও সেই বিষয়ে কেন্দ্র বা বিজেপির নেতাদের তেমন প্রতিক্রিয়া দেখা যায় না। অথচ বারবার বাংলাকেই নিশানা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এসআইআর ইস্যুতে আন্দোলন আরও জোরদার হবে বলেও ধর্নামঞ্চ থেকে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment