আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গয়েরকাটায় জঙ্গলের মাঝে রাজ্য সড়কের পাশে বসে চিতাবাঘ, গাড়ি আলো পড়তেই কি হল জানেন?

Published on: February 6, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারি : গয়েরকাটা জঙ্গলের মাঝেই নির্বিঘ্নে বসে থাকতে দেখা গেল একটি চিতা বাঘকে। গাড়ির আলো পড়তেই ফের জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে সেই চিতা বাঘ।ঘটনাটি ঘটেছে গয়েরকাটা থেকে নাথুয়া যাওয়ার রাজ্য সড়কের মাঝে মোরাঘাট জঙ্গলে।

বুধবার সন্ধ্যা নাগাদ ওই রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় এক গাড়িচালকের চোখে পড়ে বিশাল আকৃতির চিতা বাঘটি।গাড়িটি চিতা বাঘের সামনে পৌঁছাতেই ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে সে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।

স্থানীয় বাসিন্দারা জানান। অতীতেও এই রাজ্য সড়কে একাধিকবার চিতা বাঘ ও বাইসনের হামলার ঘটনা ঘটেছে। ফলে হঠাৎ রাস্তার ধারে এভাবে চিতা বাঘ দেখতে পেয়ে আতঙ্কিত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, এই রাজ্য সড়ক দিয়ে প্রতিনিয়ত রাতের অন্ধকারে বহু বাইক আরোহী যাতায়াত করেন। স্থানীয়দের মতে বুধবার সন্ধ্যায় যদি চারচাকা গাড়ির বদলে কোনো বাইক আরোহী ওই পথে যাতায়াত করতেন।

তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। চারদিক ঘন সবুজে ঘেরা নির্জন বনাঞ্চল হওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়। এলাকাবাসীর দাবি, দ্রুত বনদপ্তর ও প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং রাতে চলাচলের ক্ষেত্রে পর্যাপ্ত নজরদারি বাড়ানো হোক।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment