আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারের হিরণ্যগর্ভ শিবমন্দিরে ভক্তদের ভিড়

Published on: February 16, 2026
---Advertisement---

কোচবিহার, ১৬ ফেব্রুয়ারিঃ মহাশিবরাত্রি উপলক্ষে কোচবিহারের সাগরদিঘী সংলগ্ন ঐতিহ্যবাহী হিরণ্যগর্ভ শিবমন্দির-এ ভক্তদের ঢল নেমেছে। প্রতি বছরের মতো এ বছরও শিবপুজো দিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন অসংখ্য পূণ্যার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মহাশিবরাত্রির তিথি, যা চলবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। সেই উপলক্ষেই মন্দির চত্বরে উৎসবের আবহ তৈরি হয়েছে।

ঐতিহাসিক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কোচবিহারের মহারাজা হরেন্দ্র নারায়ণ। সেই ঐতিহ্য আজও অটুট। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে নিষ্ঠাভরে পুজো দিলে মনস্কামনা পূরণ হয়। তাই শুধু কোচবিহার শহর নয়, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও ভক্তরা ভিড় জমিয়েছেন।

অনেক ভক্তকে দেখা যায় সাগরদিঘী থেকে জল সংগ্রহ করে তা শিবলিঙ্গে অর্পণ করতে। শাস্ত্রীয় বিধি মেনে উপবাস, রুদ্রাভিষেক ও বিল্বপত্র অর্পণের মধ্য দিয়ে পালিত হচ্ছে শিবরাত্রি। কোচবিহারের অন্যান্য শিবমন্দিরেও যথাযথভাবে পালিত হচ্ছে মহাশিবরাত্রি, তবে সাগরদিঘী সংলগ্ন এই প্রাচীন মন্দিরের গুরুত্ব আলাদা। ভক্তদের ভক্তি, নিয়ম-নিষ্ঠা ও আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠেছে সমগ্র এলাকা। ধর্মীয় উৎসবকে ঘিরে শহরে উৎসবের আমেজ স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment