কোচবিহার, ১৫ ফেব্রুয়ারিঃ সমাধি মরণের সাক্ষ্মী থাকলো কোচবিহার। কোচবিহার শহরের বাসিন্দা ভ্রমর লাল জীর মর দেহ পালকিতে বসিয়ে নিয়ে শ্রদ্ধার সঙ্গে শোভাযাত্রা করলেন জৈন ধর্মালম্বীরা। অন্তিম যাত্রায় সামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়াও ছিলেন ভ্রমর লাল জীর পরিবারের সদস্যরা ও শহরের সাধারণ নাগরিকরা। শোভাযাত্রা করে এরপরে কোচবিহারের শ্মশানে নিয়ে যাওয়া হয় দেহ।
জৈন ধর্মে সমাধিমরণ বা সান্থারা হল সুচিন্তিত ভাবে স্বেচ্ছায় গ্রহণ করা শান্তিপূর্ণ মৃত্যু। এই অর্থ সেই ব্যাক্তি বার্ধক্য বা দুরারোগ্য ব্যাধির মধ্যে ওষুধ, খাদ্য , এমনকী জল ত্যাগ করে ধীরে ধীরে শরীর ত্যাগ করতে পারেন। তবে এই মৃত্যু কোনো আত্মহত্যা নয়, এটা হল আধ্যাত্মিক বিশুদ্ধতার মাধ্যমে মোক্ষ প্রাপ্তি। তবে সান্থারা করার সিদ্ধান্ত নেওয়ার সময় সেই ব্যাক্তিকে সম্পূর্ণ ভাবে সচেতন থাকতে হবে। সান্থারা শুরুর আগে পরিবারের নিকট জন ও জৈন সংঘের কাছে অনুমতিও প্রয়োজন হয়।





