আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জওয়ান ফারুক ও ফেরদৌসের নাগরিকত্ব নিয়ে বিতর্ক

Published on: March 8, 2026
---Advertisement---

দিনহাটা, ৮ মার্চ : দেশের সীমান্ত রক্ষায় নিযুক্ত দুই সেনা জওয়ানের নাম ভোটার তালিকা থেকে ‘বিচারাধীন’ তালিকায় স্থানান্তরিত হওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।দিনহাটার বাসিন্দা কর্মরত সেনা দুই ভাই ফারুক আহমেদ ও ফেরদৌস আহমেদের সমস্ত বৈধ নথি জমা দেওয়ার পরও নির্বাচন কমিশন তাদের নাম’অ্যাডজুডিকেশন’ তালিকায় রাখে।

এলাকার বিএলও খায়রুল জামান জানান, তিনি নিজে জওয়ানদের নথি  সংগ্রহ করে সহকারী নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা দিয়েছিলেন। এরপরও নাম বিচারাধীন তালিকায় দেখানোয় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা দেশের জন্য লড়ছেন, তাদের সাথে এমন আচরণ নির্লজ্জতা ছাড়া কিছু নয়।

“ভুক্তভোগী জওয়ান জানান, তারা এখনো সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে জানাননি, স্থানীয় স্তরেই সমাধানের আশা ছিল। তিনি প্রশ্ন তোলেন, ১০০% সঠিক কাগজপত্র জমা দেওয়ার পরেও কেন তাদের নাম অনিশ্চয়তার তালিকায় থাকবে?

বিএলও সংবিধানের প্রস্তাবনার কথা মনে করিয়ে দিয়ে বলেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে দাঁড়িয়ে কাউকে নিজের ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব প্রমাণ করা লজ্জাজনক। এখন দেখার, প্রশাসন এই ভুল সংশোধন করে দেশের নায়কদের অধিকার ফিরিয়ে দেয় কিনা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment