আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published on: March 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ মার্চঃ বেকার যুবকদের আর্থিক সহায়তার জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসতেই দ্রুত সমাধানের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্ন-এ প্রশাসনিক বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

রাজ্য সরকারের এই প্রকল্প অনুযায়ী, বেকার যুবকদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য বাজেটে। সেই নির্দেশ অনুযায়ী চলতি মাস থেকেই বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই অনেক আবেদনকারী ভাতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে একই সঙ্গে বেশ কিছু অভিযোগও সামনে এসেছে। অনেক আবেদনকারীর দাবি, তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ‘সাকসেসফুল’ দেখাচ্ছে এবং মোবাইলে মেসেজও এসেছে। কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা জমা পড়েনি। এই অভিযোগগুলিকেই গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে খুব শিগগিরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। সেই সঙ্গে চালু হবে আদর্শ আচরণবিধি। তাই তার আগেই রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কাজ দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি খেতমজুরদের আর্থিক সহায়তার কাজও দ্রুত শেষ করতে বলেন প্রশাসনকে।

উল্লেখ্য, যুবসাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারেন। তবে যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় পড়বেন না বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমস্যার দ্রুত সমাধান হবে বলেই আশা করছেন বহু আবেদনকারী। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে অপেক্ষার পর এই আর্থিক সহায়তা পেলে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment