কোচবিহার, ১৯ ফেব্রুয়ারিঃ বাসিন্দাদের বক্তব্য সরাসরি জানতে, নাগরিক কনভেনশন শুরু হল কোচবিহারে। গতকাল রাতে ১৬ নম্বর ওয়ার্ডের ওই কনভেনশন হয়। উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জানা গেছে পৌরসভার এলাকার করে ওই নাগরিক কনভেনশন হবে। দিনের কনভেনশনে বেশকিছু ছোটখাটো সমস্যার কথা নাগরিকরা জানান। সেসব দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন অভিজিৎ বাবু।
পৌরসভা কর্তৃপক্ষকে সরাসরি সমস্যার কথা জানাতে পেরে খুশি নাগরিক রাও। জানা গেছে ওই কনভেনশনে কাউন্সিলর হিসেবে অভিজিত বাবুকে তো দশে দশ তো কেউ নয় দশে নয় নম্বর দিয়েছেন। ওই প্রসঙ্গে অভিজিৎ বাবু বলেন কাউন্সিলর হিসেবে ভালো লাগছে। মানুষকে খুশি রাখতে পারছি।





