আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ, ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published on: December 22, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ডিসেম্বর: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে বড়সড় মোড়। সোমবার কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিন খারিজ করে দিয়ে কড়া ভাষায় নির্দেশ দিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশের ফলে বিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের সম্ভাবনা কার্যত প্রবল হয়ে উঠেছে। উচ্চ আদালতের এই রায়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, সল্টলেকের দত্তাবাদ এলাকায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ উঠেছে রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই মামলায় এর আগে বারাসত আদালত তাঁকে আগাম জামিন দিয়েছিল। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিধাননগর পুলিশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। পুলিশের তরফে অভিযোগ করা হয়, জাল নথি পেশ করে নিম্ন আদালত থেকে আগাম জামিন আদায় করেছেন অভিযুক্ত বিডিও।আগের শুনানিতেই হাইকোর্ট প্রশ্ন তোলে, অতিরিক্ত জেলা জজের সামনে কেস ডায়েরি উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে তা উপেক্ষা করে কেবল কৌঁসুলির বক্তব্যের উপর নির্ভর করে আগাম জামিন দেওয়া হল। এই প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

সোমবার চূড়ান্ত শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অভিযুক্ত বিডিও-র বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এই মুহূর্তে তাঁকে আগাম জামিন দেওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। তদন্তের স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অভিযুক্তের আদালতের মুখোমুখি হওয়া প্রয়োজন বলেই মন্তব্য করে হাইকোর্ট। সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।একজন কর্মরত বিডিও-র আগাম জামিন খারিজ হওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। রাজগঞ্জ ব্লকের সাধারণ মানুষদের মধ্যেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। জেলা প্রশাসনের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে।এখন নজর রয়েছে, আদালতের নির্দেশ মেনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেন কি না, নাকি তিনি এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আইনজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে তাঁর সামনে আইনি পথ অত্যন্ত কঠিন এবং প্রতিটি পদক্ষেপই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment