আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনেদুপুরে ফাঁকা বাড়িতে চুরি, সোনা-নগদ নিয়ে চম্পট চোরেরা, দেওয়ানহাটে চাঞ্চল্য

Published on: December 10, 2025
---Advertisement---

দেওয়ানহাট, ১০ ডিসেম্বরঃ বাড়ি ফাঁকা থাকার সুযোগে দিনদুপুরে বড়সড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেওয়ানহাটে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দেওয়ানহাট উত্তরপাড়া শনিমন্দির সংলগ্ন এলাকায়। ওই চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির আধিকারিকরা এবং তদন্তে নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দেওয়ানহাট এলাকার জেলা পরিষদ মেম্বার লিপিকা রায়ের শাশুড়ির মৃত্যু হয়। তিনি এলাকার পরিচিত মুখ হওয়ায় বাড়ির মালিক গৌরাঙ্গ সাহা শ্মশানে যান শেষকৃত্যে। অন্যদিকে, তাঁর স্ত্রী রানু দে সাহা মেয়ের পরীক্ষা থাকায় তাকে নিয়ে যান দেওয়ানহাট হাই স্কুলে। ফলে বাড়ি সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়ে। এই সুযোগেই চুরির পরিকল্পনা সাজায় দুষ্কৃতীরা। কয়েক ঘন্টার মধ্যেই বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি তছনছ করে চোরেরা।

পরিবারের দাবি, নগদ ১০ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের সোনার গহনা খোয়া গেছে। শ্মশান থেকে ফিরে গৌরাঙ্গ সাহা প্রথমে দেখেন বাড়ির তালা ভাঙা অবস্থায় ঝুলছে। দরজা খোলা, ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো, আলমারি খোলা সবকিছুতেই স্পষ্ট হয়ে ওঠে চুরির ঘটনা। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন করে ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছে পুরো পরিস্থিতি পরিদর্শন করে। প্রাথমিকভাবে অনুমান, দুষ্কৃতীরা আগে থেকেই বাড়িটি নজরে রেখেছিল এবং সময় সুযোগ বুঝে চুরি করে।

এবিষয়ে গৌরাঙ্গ সাহা বলেন, “আমি শ্মশানে যাওয়ার পরই বাড়ি ফাঁকা হয়ে যায়। ফিরে এসে দেখি তালা ভাঙা, সব জিনিস এলোমেলো। স্ত্রী জানায় নগদ ১০ হাজার টাকা আর সোনার গহনা সব নিয়ে গেছে চোরেরা।” এ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment