আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গুজরাটে স্কুল ও আদালতে বোমা হুমকি, গ্রেপ্তার বাংলার যুবক, ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে রাজ্যে

Published on: March 4, 2026
---Advertisement---

আহমেদাবাদ, ৪ মার্চঃ গুজরাটে একাধিক স্কুল ও আদালতে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হল বাংলার এক যুবককে। মঙ্গলবার আহমেদাবাদ ডিটেকশন অফ ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার অপরাধ দমন শাখার যৌথ অভিযানে ধরা পড়ে অভিযুক্ত সৌরভ বিশ্বাস। তাকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রস্তুতি চলছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি গুজরাটের অন্তত ১৭টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। সেই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসে একইভাবে গুজরাটের বিভিন্ন আদালতেও বোমা হুমকির ইমেল আসে। এর পরেই তদন্তে নামে আহমেদাবাদের অপরাধদমন শাখা ও সাইবার সেল।

দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার আহমেদাবাদ থেকেই সৌরভ বিশ্বাস নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নিরাপত্তা ব্যবস্থার প্রযুক্তিগত ফাঁকফোকর খুঁজে বের করে সেগুলি কাজে লাগানোর উদ্দেশ্যেই এই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছিল।

তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, গুজরাটের পাশাপাশি দিল্লি ও পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালত এবং পোস্ট অফিসে সম্প্রতি যে বোমা হুমকির ইমেল পাঠানো হয়েছিল, তার নেপথ্যেও কি ধৃত যুবক জড়িত রয়েছে কি না। যদিও ওই সব ক্ষেত্রেই পরে হুমকিগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।

সূত্রের খবর, ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার পর সৌরভ বিশ্বাসকে আদালতে পেশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করে হুমকি মেলের প্রকৃত উদ্দেশ্য এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment