আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আলিপুরদুয়ারের ৫ আসনে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা, সভা করলেন সুকান্ত মজুমদার

Published on: April 1, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ১ এপ্রিলঃ আলিপুরদুয়ার  জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগে শহরের বি এম ক্লাব ময়দানে সভার আয়োজন করল বিজেপি। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।‌সভায় কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, কুমারগ্রাম ও আলিপুরদুয়ার বিধানসভা এলাকার  বিজেপি কর্মী ও সমর্থকরা  অংশ নেন। সভা শেষে একটি মিছিল বের হয় ।

যা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা পর্যন্ত পৌঁছায়। এরপর বিজেপির পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন কালচিনির বিশাল লামা, কুমারগ্রামের মনোজ কুমার উরাঁও, আলিপুরদুয়ারের পরিতোষ দাস, ফালাকাটার দীপক বর্মন এবং মাদারিহাটের লক্ষ্মণ লিম্বু। এই সময় দলীয় কর্মী ও নেতৃত্বের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন, এ বার রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment