আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাইসনের হামলা কোচবিহারের রাজারহাটে, আ*হ*ত ৮০ বছরের বৃদ্ধা

Published on: March 6, 2026
---Advertisement---

কোচবিহার ৬ মার্চঃ কোচবিহারের রাজারহাট এলাকায় শুক্রবার সকালেই বাইসনের হামলায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। আহত বৃদ্ধার নাম বেলা দাস (৮০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির বাইরে বেরোনোর সময় হঠাৎই একটি বুনো বাইসন ওই এলাকায় ঢুকে পড়ে এবং আচমকা বেলা দাসের ওপর হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে কোচবিহারের এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ওই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের কর্মীরা। বাইসনটিকে খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন দপ্তর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment