আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বড় চমক! আজকের দিনটি কোন রাশির জন্য হতে চলেছে শুভ?

Published on: February 3, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ৩ ফেব্রুয়ারিঃ মীন রাশিঃ কর্মক্ষেত্রে প্রভাবশালী থাকার জন্য কাজের সুবিধা হবে। বয়স্করা ব্যবসায় অগ্রগতি বজায় রাখতে সাহায্য করবেন।ব্যবসার সম্পর্ক অনুকূল থাকবে। অফিসে কোনও কাজে সকলের সমর্থন পাবেন। আর্থিক বিষয়গুলি গতি পাবে। ভালবাসার মানুষের সঙ্গে ভাল সময় কাটবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা বজায় থাকবে। অনেক অতিথি বাড়িতে আসায় একটু চাপ থাকবে।

কুম্ভ রাশিঃ বাড়িতে চিন্তাভাবনা প্রকাশ করতে পারবেন। ব্যবসার অংশীদারদের সঙ্গে আলোচনা করতে পারবেন।নেশার ব্যাপারে বন্ধুরা উস্কাতে পারে।কোনও আত্মীয় কাজে সহযোগিতা করবেন। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না। ব্যবসায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।গাড়ি কেনার ব্যাপারে উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে পারেন।

মকর রাশিঃ সাহস ব্যবসার সাফল্য বৃদ্ধি করবে। সামজিক বিষয়ে প্রচেষ্টা সফল হবে।বাড়িতে কোনও সুসংবাদ পাবেন। দূরে ব্যবসার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। সন্তানের পড়াশোনার বিষয়গুলিতে সময় ব্যয় করুন। অংশীদারি ব্যবসায় লাভের পরিমাণ বেশি থাকবে। কর্মীরা সততার সঙ্গে কাজ করবেন। সহকর্মীদের মধ্যে আস্থা বজায় রাখবে। সবাইকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারেন।

বৃশ্চিক রাশিঃ প্রতিবেশীর সঙ্গে খুব ভাল সম্পর্ক বজায় থাকবে। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টায় উদ্যোগ থাকবে।ব্যবসায় নতুন নতুন পণ্য কেনার যোগাযোগ সম্পর্কিত কার্যকলাপে আরও আগ্রহী হবেন। ঘনিষ্ঠদের মধ্যে পারস্পরিক বিবাদ থেকে সাবধান। ব্যবসা প্রসারিত হবে। স্ত্রী আরও ঘনিষ্ঠ হবে। দূরসম্পর্কের কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হবে। কর্মস্থানে আলোচনা সাফল্য পাবে।

কন্যা রাশিঃ সকাল থেকে ব্যবসার লক্ষ্যের দিকে গতি বজায় থাকবে। গাড়ি চালানোর সময় নিয়ম মেনে চলুন।শিল্পে আধুনিক প্রচেষ্টা বৃদ্ধি পাবে। যে সকল পরিকল্পনা করেছিলেন তার উপর মনোযোগ বৃদ্ধি পাবে। বসের কাছে চিন্তাভাবনা প্রকাশে আত্মবিশ্বাসী থাকবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক মসৃণ থাকবে। প্রেমের আবেগের বিষয়ে নিয়ন্ত্রণ অর্জন করবেন।

বৃষ রাশিঃ ব্যবসার বিষয়গুলো সুষ্ঠু ভাবে পরিচালিত হবে। অফিসে ঊর্ধ্বতনদের সাহায্য পাবেন।ব্যাঙ্কের কোনও কাজ থাকলে ধৈর্য রাখুন। শেয়ারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যাওয়া উচিত। ব্যবসা ছাড়া বিভিন্ন বিষয় লাভজনক হবে। ব্যবসায় নতুন উৎস তৈরি হবে। ঝুঁকিপূর্ণ বিষয়গুলোতে বিচক্ষণতার সঙ্গে কাজ করুন। প্রেমে খুব ভাল সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।

মিথুন রাশিঃ নতুন ব্যবসার বিষয়গুলোতে শুভকামনা থাকবে। মহাজনের সঙ্গে ব্যবসার সম্পর্ক মজবুত হবে।বেড়াতে যাওয়ার কথা শুনে পরিবারের সদস্যেরা খুশি থাকবেন। কোনও নামী লোকের সঙ্গে সাক্ষাতের প্রতি আগ্রহ বাড়বে। স্বাস্থ্য এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা দরকার। আর্থিক দিক থেকে লাভবান হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। ব্যবসায় উৎসাহ ও মনোবল তুঙ্গে থাকবে।

কর্কট রাশিঃ পারিবারিক সম্পর্ক ভাল থাকবে। পড়াশোনার বিষয়গুলোতে উৎসাহ থাকবে।গুরুত্বপূর্ণ কাজে জড়িত থাকতে পারেন। অফিসে আলোচনা সফল হবে। পছন্দসই মহিলার সঙ্গে কথা বলতে পারেন। ব্যবসার বিষয়গুলো উন্নত হবে। সমাজের কোনও কাজে সম্মান বাড়তে পারে। ব্যবসায় লাভবান হবেন। অর্থনৈতিক দিকে কোনও চিন্তা নেই। দায়িত্বগুলি ভাল ভাবে পালন করতে পারবেন।

তুলা রাশিঃ সকালের দিকে বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটাতে পারবেন। বাবার সঙ্গে ব্যবসার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।আপনার ঘনিষ্ঠজনদের সাহায্য পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরি হবে। সবার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করা দরকার। উৎসাহ ও মনোবল ভাল থাকবে।

সিংহ রাশিঃ প্রিয়জনদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন। সকালের দিকে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে।পেশাদার যোগাযোগ থেকে উপকৃত হবেন। কর্মস্থানে আপনার প্রতিভা সকলকে মুগ্ধ করবে। খেলায় প্রতিযোগিতামূলক মনোভাব বজায় থাকবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও সফল হবেন। প্রেমে নিবেদিত থাকবেন, তাতে খুব আনন্দ পাবেন। আদালতের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে।

মেষ রাশিঃ একা বেড়াতে যাওয়ার জন্য বাড়ির লোকের থেকে সমর্থন পাবেন। রাজনীতিতে যুক্ত কারও সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে স্বচ্ছন্দে আলোচনা করতে পারবেন।প্রয়োজনীয় কাজ দুপুরের পরে সারুন। পেশাক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। অফিসে কাজের আলোচনায় সময় দিতে হবে। ব্যবসায় ভারসাম্য বজায় রাখতে পারবেন। প্রেমের প্রচেষ্টা গতিশীল হবে।

ধনু রাশিঃ আদালতের কোনও কাজ সম্পন্ন হবে। পেশাগত লক্ষ্যের প্রতি মনোযোগ থাকবে।প্রয়োজনীয় কাজগুলি সন্ধ্যার পরে সম্পন্ন করুন। আর্থিক বিষয়গুলি অনুকূল থাকবে। শেয়ারে ধৈর্য ধরে রাখতে পারবে। ঘরকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারবেন। কর্মজীবনে স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। নতুন ব্যবসার প্রচেষ্টা উন্নত হবে। শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment