আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লটারি বা বিনিয়োগে বড় ফাটকা, ভাগ্য চমকাবে এই ৩ রাশির

Published on: March 12, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ১২ মার্চঃ মেষ রাশিঃ ভাইয়ের সঙ্গে দীর্ঘ কাল ধরে চলা অশান্তি মিটে যাবে। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি আস্থা বাড়বে।মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে। পারিবারিক কোনও খুশির খবরও পেতে পারেন। ব্যবসায় মনোবল তুঙ্গে থাকবে। পেশার দিক মোটের উপর ভাল। আর্থিক সঞ্চয়ের আগ্রহ থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি পক্ষে থাকবে।

বৃষ রাশিঃ কর্মক্ষেত্রে চিন্তা বাড়বে। প্রেমে আত্মসম্মান বৃদ্ধি পাবে।ব্যবসায় সম্পদের বৃদ্ধি হবে। ক্রেতার সঙ্গে সততা বজায় রাখতে হবে। নতুন প্রেমের প্রস্তাব পাবেন। কাজের পরিকল্পনা এগোবে। শিল্পের বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে। ছাত্রদের মেধা শক্তি পাবে। দুপুরের পরে কাজে গতি আসবে।

মিথুন রাশিঃ ছোট ব্যবসায় উন্নতি করবেন এবং সবার সহযোগিতা পাবেন। বন্ধুদের সঙ্গে সমন্বয় বাড়বে।প্রতিবেশীর কাছে শুভ প্রস্তাব পেতে পারেন। প্রেমিকার বিশ্বাস জয় করবেন। কোনও কাজের জন্য বন্ধুরা খুশি হবে। অফিসে মিটিং সফল হবে। গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বজায় থাকবে। কাজের বিষয়গুলি সুখকর থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে।

কর্কট রাশিঃ পরিবারে সুখের পরিবেশ থাকবে। প্রেমে সুখে সময় কাটাবেন।বাড়ির সাজসজ্জায় মন থাকবে। সকালের দিকে অনেক অতিথি আসবেন। ব্যবসার মান উন্নত হবে। কথাবার্তা এবং আচরণ খুব ভাল হবে। সামাজিক জনপ্রিয়তা বাড়বে। প্রতিবেশীকে কোনও ভাবে সাহায্য করবেন। পড়াশোনায় গতি আসবে। বাড়িতে সম্মান বাড়বে।

সিংহ রাশিঃ ব্যবসার দিকে ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে। কর্মীদের কাছে সম্মান ভাল থাকবে।আদালতের কাজে সর্বত্র সাফল্য পাবেন। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখুন। সন্তানের দিকে নজর দেবেন। শিল্পীরা উৎসাহ নিয়ে কাজ করবেন। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যবসার দিকে মনোবল বাড়বে। ব্যক্তিগত প্রয়াস গতি পাবে। গবেষকদের জন্য ভাল দিন।

কন্যা রাশিঃ অফিসে আচরণ খুব ভাল রাখুন। বসের সঙ্গে নম্র ব্যবহার করুন।প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে চট করে মাথা গরম করবেন না। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। গাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। ভেবেচিন্তে বিনিয়োগ করুন। ব্যবসায় লগ্নি করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কাজের চাপ বাড়তে পারে। 

তুলা রাশিঃ ব্যবসায় মনোসংযোগ বাড়ান। নতুন ব্যবসার লক্ষ্যে অবিচল থাকুন।বেকারেরা চাকরির কোনও সুযোগ পেতে পারেন। মহাজনের সঙ্গে টাকাপয়সা লেনদেনে সজাগ থাকুন। বাড়ির ব্যাপারে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলেই মুশকিল। পরিবারে খুশির পরিবেশ থাকবে। নতুন কেউ জীবনে আসতে পারেন।

বৃশ্চিক রাশিঃ ব্যবসার মোড় ঘুরে যেতে পারে। মনের কথা কাউকে বলার আগে ধৈর্য ধরুন।প্রেমে বিয়ের প্রস্তাব আসতে পারে। দিনের অধিকাংশ সময় অস্থিরতার মধ্যে দিয়ে কাটতে পারে। মহাজনের সঙ্গে সম্পর্কে কোনও সমস্যা হতে পারে। সামান্য আয় বাড়লেও ব্যয়ের চাপ কমবে না। পরিবারের সুখ বিঘ্নিত হবে। প্রতিবেশীর অশান্তির আঁচ বাড়িতে পড়তে পারে। ব্যবসার ব্যাপারে অশান্তি।

ধনু রাশিঃ বাড়িতে শুভকর্মে সময় যেতে পারে। প্রেমে সামান্য কোনও ঘটনাকে কেন্দ্র করে অশান্তি।বন্ধুর অনুরোধে বাইরে যেতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে দুশ্চিন্তা থাকলেও আর্থিক উন্নতি ও নতুন যোগাযোগ উৎসাহিত করবে। খুব ভাল যোগাযোগে টুকটাক অর্থ হাতে আসবে। অফিসে কেউ আপনার বিরুদ্ধাচরণ করবে।

মকর রাশিঃ সকালের দিকে কোনও বিলাসিতার দ্রব্য কেনাকাটার যোগ। কোনও অচেনা ব্যক্তির সহায়তায় উপকার হতে পারে।স্বাস্থ্যের উন্নতি হবে। প্রশান্তি থাকবে। রফতানি ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা। বাড়িতে ব্যয় বৃদ্ধি। কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। অফিসে যত দূর সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমিক-প্রেমিকাদের দিনটা মোটামুটি আনন্দের মধ্যে অতিবাহিত হবে।

কুম্ভ রাশিঃ সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে। অফিসের কোনও ঘটনায় অপমানজনক কথা শুনতে পারেন।ব্যবসার শুভ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হঠাৎ কোনও কাজ এলেও তা সম্পন্ন হওয়ার আশা কম। বাড়িতে ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন। বন্ধুর জন্য কাজকর্মের ক্ষতি হতে পারে। টুকটাক অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে। বাবার জন্য কিছু আর্থিক উন্নতি হতে পারে।

মীন রাশিঃ সকাল থেকে শারীরিক অবস্থা ভাল থাকবে না। কাজের কোনও প্রচেষ্টা খারাপ হওয়ার জন্য শান্তি নষ্ট।কোনও বিশিষ্ট ধার্মিক ব্যক্তির সান্নিধ্যলাভ এবং দেবালয় ভ্রমণ প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব ভাল হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও সমস্যা দেখা দিতে পারে। নতুন কোনও যোগাযোগ আর্থিক দিক থেকে বিশেষ উন্নতি ঘটাতে পারে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment