আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জামিনের শর্ত ভঙ্গ, ফের গ্রেপ্তার শিল্পী নোবেল

Published on: April 2, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২ এপ্রিলঃ আইনি জটিলতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না দুই বাংলার পরিচিত সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল-এর। জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আদালতের নির্দেশ অমান্য করায় তাঁর জামিন বাতিল করে নতুন করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তার অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে। নির্যাতিতার দাবি ছিল, জোর করে আপত্তিকর ছবি তোলা হয়। সেই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অবশ্য আদালত থেকে জামিন পান তিনি।

তবে অভিযোগ, জামিনের শর্ত অনুযায়ী অভিযোগকারিণীকে বিয়ে করা এবং তাঁর কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও, সেই শর্ত পূরণ করেননি নোবেল। উল্টে ওই মহিলাকে মারধরের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রায় ১৪ লক্ষ টাকা ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে।
এই পরিস্থিতিতে অভিযোগকারিণীর পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে। এর ফলেই ফের গ্রেপ্তার হতে হয় শিল্পীকে।

প্রসঙ্গত, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন নোবেল। শ্লীলতাহানি, প্রতারণা, নেশাগ্রস্ত অবস্থায় মারধর, এমনকি ব্যক্তিগত জীবনের নানা অভিযোগেও তিনি সমালোচনার মুখে পড়েছেন।
সব মিলিয়ে ফের গ্রেপ্তারের ঘটনায় শিল্পীর ভবিষ্যৎ এবং তাঁর আইনি লড়াই নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment