আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে ধর্মঘট, শিলিগুড়িতে বিক্ষোভে অঙ্গনওয়ারী কর্মীরা

Published on: March 13, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৩ মার্চঃ বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হলেন অঙ্গনওয়ারী কর্মীরা। শুক্রবার শহরের রবীন্দ্রনগর আইসিডিএস অফিসের সামনে প্লেকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন স্বাধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতি-এর সদস্যরা।

এদিন সংগঠনের কর্মী ও সহায়িকারা একত্রিত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান তোলেন এবং যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে সমর্থন জানান। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)সহ একাধিক দাবি দ্রুত মেটানোর দাবিতে তারা সরব হন।

সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সম্পাদিকা মৌসুমী মৈত্র দাস জানান, যৌথ মঞ্চের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়ারী কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, কিন্তু সেগুলির সমাধান এখনও হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ধর্মঘটে অংশ না নেওয়ার জন্য ওপর মহল থেকে কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। তবুও নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য আইসিডিএস অফিস চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়। আন্দোলনকারীদের দাবি, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment