ঘোকসাডাঙ্গা, ২৩ ফেব্রুয়ারিঃ কোচবিহার জেলা পরিষদের প্রায় ২৯ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত অঙ্গন ওয়ারী কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রকল্প আধিকারিক হরে কৃষ্ণ রায়। মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের উত্তর দ্বারিকামারী অঙ্গন ওয়ারী কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি উমাকান্ত বর্মন, মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন, সুপার ভাইজার তৃষা বিশ্বাস, উমা তামাং, উপ প্রধান উমাশংকর বর্মন,স্থানীয় মান্যবর ব্যক্তিত্ব প্রসেনজিৎ বর্মন, জগদীশ বর্মন সহ অন্যান্য অতিথি বৃন্দ।
জানা যায়, লতাপাতা গ্রাম পঞ্চায়েত এর উত্তর দ্বারিকামারী অঙ্গন ওয়ারী কেন্দ্রটি বেহাল অবস্থায় ছিল। দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিয়ে কোচবিহার জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ২৯ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে একটি ক্লাস রুম, একটি খাবারের ঘর এবং একটি রান্না ঘর সহ পানিও জলের পাম্প সহ কলের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রকল্প আধিকারিক হরে কৃষ্ণ রায় বলেন, কোচবিহার জেলা পরিষদের অর্থানুকূল্যে জেলার সব থেকে বেশি বাজেটে তৈরি এই অঙ্গন ওয়ারী কেন্দ্রটি। প্রায় ২৯ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটির আজ আজ উদ্বোধন হলো এলাকার মানুষের রক্ষণা বেক্ষণে যাতে কেন্দ্রটি ভালো রাখা যায় এই আবেদন রাখছি। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ডঃ সাবলু বর্মন বলেন, কোচবিহার জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় অত্যাধুনিক এই অঙ্গন ওয়ারী কেন্দ্রটির আজ উদ্বোধন হলো, জন কল্যাণ ময়ী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় শুধু অঙ্গন ওয়ারী কেন্দ্র নয় সারা রাজ্য জুড়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে ভবিষ্যতে জেলার অন্যান্য অঙ্গন ওয়ারী কেন্দ্র গুলিও নব সাজে সজ্জিত হবে।





